Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে শিক্ষার্থীদের সম্মানে ওআইডিএফ'র ইফতার মাহফিল

admin • 17 Mar 2026, 09:26 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে শিক্ষার্থীদের সম্মানে ওআইডিএফ'র ইফতার মাহফিল

কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের সম্মানে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার  বিকেলে ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে কুমারখালী সরকারি কলেজ মাঠে এই  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ এর সঞ্চালনা ও ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব ড. খ ম কবিরুল ইসলাম। 

 

অন্যান্যদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং  বিভাগের চেয়ারম্যান ডঃ মোহাম্মদ আবুল আবু লায়েক, সহকারী অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ অ্যাড. রেজাউল ইসলাম ,  কুষ্টিয়া জজ কোর্টের এপিপি অ্যাড. রবিউল ইসলাম,  নন্দলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন, মেঘনা লাইফ ইন্সুরেন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান, কুমারখালী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, কোষাধক্ষ্য মাহমুদ হাসান, কুষ্টিয়া জেলা শিবিরের সাবেক সভাপতি ইমরান হোসেন, কুমারখালী থানা শিবিরের সেক্রেটারি আবু হুরায়রা, বিলকাটিয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর পরিচালক সাইফুল ইসলাম শাহীন, ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী, নোভা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক বদর শেখ, বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুরুজ আলী বিশ্বাস সহ অনেকে উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে আলোচনা সভার শেষে দেশ ও জাতির উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য তাজিনুর রহমান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।