Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

admin • 14 Dec 2025, 12:56 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়জনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন, বাংলাদেশ তাঁত বোর্ড কুমারখালী শাখার এজিএম মেহেদী হাসান, মাইটিভি উপজেলা প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, দপ্তর সম্পাদক মাসুদ রানা, উপজেলার বে-সরকারী হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি ও ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী সহ অনেকে উপস্থিত ছিলেন।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।