Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে শহীদ আবরার ফাহাদ একাডেমীর ভবন নির্মাণ কাজের উদ্বোধন

admin • 07 Dec 2025, 05:43 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে শহীদ আবরার ফাহাদ একাডেমীর ভবন নির্মাণ কাজের উদ্বোধন

কুষ্টিয়ার কুমারখালীতে সোন্দাহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ে চার তলা বিশিষ্ট শহীদ আবরার ফাহাদ একাডেমী ভবন নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

সভায় সোন্দাহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। অন্যান্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, শহীদ আবরার ফাহাদের পিতা বরকত উল্লাহ, সোন্দাহ্ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক তোফাজ্জেল হোসেন, মোফাজ্জেল হোসেন আব্দুল কাদের, আব্দুর রউফ, সোন্দাহ্ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি কামরুল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে চার তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করা হয়। পরবর্তীতে দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।