Sunday, 25 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

কুমারখালীতে ব্যতিক্রমী দোকান উদ্বোধন,টাকা ছাড়াই মিলছে পোশাক

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ব্যতিক্রমী দোকান উদ্বোধন,টাকা ছাড়াই মিলছে পোশাক
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে চতুর্থ বারের মত ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ নিয়েছেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস ।
‘মানুষের প্রতি ভালোবাসা’ নামের দোকান উদ্বোধন করে অসহায় ও নিম্নআয়ের হাজারো মানুষদের টাকা ছাড়াই পছন্দের পোশাক বেছে নেওয়ার সুযোগ করেন তিনি ।
বৃহস্পতিবার দুপুরে কুমারখালী থানা মোড় সংলগ্ন মতি সুপার মার্কেটে এই দোকানের উদ্বোধন করা হয় । দোকানটির উদ্বোধন করেন শাকিল আহমেদ তিয়াসের বাবা নজরুল ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারখালী প্রেসক্লাবের সভাপতি, মাইটিভি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি লিপু খন্দকার, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ।
এই উদ্যোগের মাধ্যমে ঈদকে সামনে রেখে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়। দোকানে আসা মানুষেরা কোনো টাকা ছাড়াই নিজেদের পছন্দ অনুযায়ী পোশাক নিয়ে যেতে পারেন, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।