Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে সচেতনতামূলক সভা

admin • 09 Sep 2024, 04:10 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে সচেতনতামূলক সভা

কোমর ব্যথায় ফিজিওথেরাপি একটি  কার্যকরী চিকিৎসা পদ্ধতি'- এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন করেছে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার।

 

সোমবার ( ৯ সেপ্টেম্বর ) কুষ্টিয়ার কুমারখালীতে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে দিনব্যাপী ফিজিওথেরাপি সেবা ক্যাম্প ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ফিজিওথেরাপি ক্যাম্প উপলক্ষে শতাধিক নারী ও পুরুষ রোগীকে সেবা প্রদান করা করা হয়। এছাড়াও ফিজিওথেরাপি বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী। সভায় ফিজিওথেরাপিস্ট ইউনিটের পরিচালক ফিজিওথেরাপিষ্ট সোহেল রানা সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,সেবা গ্রহণকারী, এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।