Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে বিকল্প জীবিকার জন্য ১৬ জেলে পেলেন বকনা বাছুর

admin • 04 May 2024, 08:44 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে বিকল্প জীবিকার জন্য ১৬ জেলে পেলেন বকনা বাছুর

কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধিঃ

'ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা' প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প উপায়ে জীবিকা নির্বাহের জন্য কুষ্টিয়ার কুমারখালীতে জেলেদের মাঝে গবাদিপশু বিতরণ করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। এসময় সিনিয়র মৎস কর্মকর্তা মাহামুদুল হাসান, পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় কয়া, শিলাইদহ, জগন্নাথপুর ও চরসাদিপুর ইউনিয়নের ১৬ জন জেলেদের মাঝে বকনাবাছুর  বিতরণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।