Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

admin • 10 Jan 2026, 10:36 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আদর্শ সমাজ কল্যাণ সংস্থা শিলাইদহ-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় উপজেলার শিলাইদহ ইউনিয়ন পরিষদ মাঠে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

 

এ সময় মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বেসরকারি ক্লিনিক-হাসপাতাল মালিক সমিতি কুমারখালী উপজেলা শাখার সভাপতি এবং ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী।

 

ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। দিনব্যাপী এ আয়োজনে প্রায় ৪’ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিওলজি বিভাগের প্রভাষক ও নিউরো মেডিসিনে অভিজ্ঞ চিকিৎসক ডা. ইমতিয়াজ মাহমুদ টুটুল এবং ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌভিক দে।

 

এ সময় আদর্শ সমাজ কল্যাণ সংস্থার পরিচালনা কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।