Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে ফ্যামিলি কেয়ার হাসপাতালের উদ্যোগে বসন্ত উৎসব উদযাপন

admin • 14 Feb 2026, 11:21 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ফ্যামিলি কেয়ার হাসপাতালের উদ্যোগে বসন্ত উৎসব উদযাপন

কুষ্টিয়ার কুমারখালীতে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে পহেলা ফাগ্লুন ও বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শহরের হাসপাতাল রোডে অবস্থিত প্রতিষ্ঠানটির হলরুমে মেহেদী উৎসবের মাধ্যমে আয়োজনের সূচনা হয়। রঙিন পোশাক, ফুলেল সাজ ও উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। পরে বিকেলে কেক কাটার মধ্য দিয়ে পহেলা ফাগ্লুন ও বসন্ত উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

 

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকীর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মালা পাল।

 

এসময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালটির জেনারেল ম্যানেজার তপু কুমার বিশ্বাস, জেনারেল ম্যানেজার (হাসপাতাল) এস এম আশরাফুল আলম, মার্কেটিং অফিসার বি.এম. ওয়ালিদ, বিপুল কুমার আশ্চার্য্য, মিঠুন সাহা, শুভ কুমার বিশ্বাসসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।