Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে পৌর জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশ

admin • 18 Aug 2025, 09:15 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে পৌর জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশ

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা জামায়াতের উদ্যোগে পৌরসভার সকল ওয়ার্ডের কর্মীদের নিয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ( ১৮ আগষ্ট ) সকালে  শহরের আল-ফালাহ ইয়াতিমখানা মিলনায়তনে কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে কুমারখালী পৌর জামায়াতের আমির এ্যাডভোকেট রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মোঃ আফজাল হোসাইন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মোঃ জুলফিকার আলী ও উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা নূর মোহাম্মদ।।

 

অনুষ্ঠানে পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ইমান হাসান রজব, পৌর টিম সদস্য রবিউল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল বৃন্দ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।