Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

কুমারখালীতে নন্দলালপুর যুবসমাজের মতবিনিময় সভা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কুমারখালীতে নন্দলালপুর যুবসমাজের মতবিনিময় সভা

কুষ্টিয়ার কুমারখালীতে যুবসমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় নন্দলালপুরের ইউনিয়নের আলাউদ্দিন নগরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

নন্দলালপুর যুবসমাজের অন্যতম সদস্য রুহুল আমিনের সঞ্চালনায় সংগঠনটির সভাপতি সবুজ মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক শেখ হাদী।

 

এসময় হাসান আলীর কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠানের মুল কার্যক্রম।

 

সে সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক খান আতিকুর রহমান সবুজ, নন্দলালপুর ইউপি সদস্য ও বিএনপি নেতা সাইদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন প্রমূখ।

 

অনুষ্ঠানে উপস্থিত সকলে সমাজের জন্য নানা উন্নয়ন মূলক কাজ হাতে নেন। সেই সাথে সর্বদা সামাজিক কাজে উদ্বুদ্ধ হওয়ার তাগিদও দেন। উক্ত মতবিনিময় সভায় নন্দলালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বেশ কয়েকশত যুবক যোগদান করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।