Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা,আহত-২

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা,আহত-২

পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পৌর এলাকার আগ্রাকুন্ডা গ্রামে প্রতিপক্ষে হামলায় ২ জন আহত হয়েছে বলে জানা গেছে।

 

আহতরা হলেন ও-ই গ্রামের মোঃ মইনুদ্দিন (৫২) ও তার ছেলে সাইফুদ্দিন ইসলাম। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১২.০০ টার দিকে উপজেলার পৌর এলাকার আগ্রাকুন্ডা খয়েরচারা গ্রামের নুর ইসলাম ও তার ছেলে নুরুজ্জামানসহ অন্তত ২০ থেকে ২২ জন মিলে মইনুদ্দিন ও তার ছেলের সাইফুদ্দিনের উপর হামলা করে পিটিয়ে গুরুতর জখম করে। এসময় সাইফুদ্দিনের মাকেও মারধর করে।

 

এই ঘটনায় আহত সাইফুদ্দিন বলেন, গত ৪ তারিখে আমাদের উপর হামলা করে। তার পেক্ষিতে থানায় অভিযোগ দিয়েছি। আর এতেই ক্ষিপ্ত হয়ে এই হামলা আজ করা হয়েছে। আমরা সঠিক বিচার চাই।

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, এই ঘটনায় অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।