Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin • 19 Feb 2024, 08:13 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুমারখালী ( কুষ্টিয়া) প্রতিনিধি ঃ

শুধু পড়াশোনা নয়, শরীর ও মেধার বিকাশে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ করে দিতে হবে ' - শিক্ষকদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান।

 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) কুমারখালী তেবাড়িয়া শেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা -২০২৪ এর আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা কার্যালয়।

 

বিকেলে পুরস্কার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুল মান্নান খান বলেন, বাংলা ভাষার প্রতি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করতে হবে। সুস্থ মন ও দেহ গঠনে প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিকলাম এক্টিভিটিভসের আয়োজন করতে হবে। স্মার্টফোন, মাদক ও অপরাধমূলক কার্যক্রম থেকে শিক্ষার্থীদের দুরে রাখতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হকের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু ও মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুর রহমান আশা, পৌর আওয়ামী লীগের সদস্য জাকারিয়া খান জেমস সহ প্রমূখ।

 

উপজেলা শিক্ষা কার্যালয় সুত্রে জানা গেছে, উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা -২০২৪ উপলক্ষ্যে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোট ৫৪ টি প্রতিযোগিতায় ১৪৭ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ১৬২ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।