Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

কুমারখালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কুমারখালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কুষ্টিয়ার কুমারখালীতে ২০২৫-২০২৬ অর্থবছরে উফশী ও হাইব্রিড বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে কুমারখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আখতার।

 

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাইসুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কাওছার আলীসহ অনেকই।

 

এসময় উপকরণ হিসেবে উপজেলার প্রান্তিক ৪০০ কৃষকের প্রত্যেকের মাঝে ৫ কেজি করে উফশী ধানের বীজ,১০ কেজি ডিওপি,১০ কেজি এমওপি সার এবং ৩২০ জন কৃষকের প্রত্যেকের মাঝে ২ কেজি পরিমাণে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।