Monday, 2 November 2026
শিরোনাম
মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন আশুলিয়ায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
জেলার খবর

কুমারখালীতে ইলিশ ধরায় তিন জেলেকে জরিমানা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ইলিশ ধরায় তিন জেলেকে জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে কুষ্টিয়ার কুমারখালীতে তিন জেলেকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাঁদের কাছ থেকে প্রায় তিন কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) বিকেল ৫ টায় উপজেলার কয়া ইউনিয়নের বেরকালুয়া বাজার এলাকায় আদালত পরিচালনা করা হয়।আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত। এসময় উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, থানার পুলিশ উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন - কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামের নাদের মন্ডলের ছেলে মো. আব্দুর রশিদ (২৯) এবং পাবনা সদর উপজেলার চর ভবানীপুর গ্রামের মৃত কাশেম প্রামাণিকের ছেলে বাদশা প্রামাণিক (৩০) ও আশরাফ প্রামাণিক (২৭)।

এতথ্য নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত জানান, আইন অমান্য করে পদ্মানদীতে ইলিশ ধরায় মৎস্য সংরক্ষণ আইনে তিনজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা সরবরাহ করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।