Tuesday, 27 October 2026
শিরোনাম
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি
এক্সক্লসিভ

কুমারখালীতে ইয়থ ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ইয়থ ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মহানবীর (সা.) জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তারা আলোচনা করেন।

আজ (৬ অক্টোবর) রোববার বাদ যোহর উপজেলার আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে সিরাত মাহফিলটি অনুষ্ঠিত হয়। সিরাত  মাহফিলে উদ্বোধনী বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান সমাজসেবক আশিকুল ইসলাম চপল।

কুমারখালী আদর্শ ডিগ্রী মহিলা কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপনের  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফয়জুল হক।

কুমারখালী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন- কুমারখালী ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা জুলফিকার আলী, কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসেন, কুমারখালী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম ও স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সালাম বিন ইউসুফ,বাহারুল উলুম বালিকা মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা দেলোয়ার হোসাইন, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান সহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।