Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

কুমারখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালনের প্রস্তুতিমূলক সভা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
কুমারখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালনের প্রস্তুতিমূলক সভা
কুষ্টিয়ার কুমারখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আখতার। সভায় ২১শে ফেব্রুয়ারি পালনের কর্মসূচি নির্ধারণ, নিরাপত্তা ব্যবস্থা এবং অনুষ্ঠানের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
‎
‎অনুষ্ঠানে আরো হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ​মোঃ নাভিদ সারোয়ার, সিনিয়র মৎস্য কর্মকর্তা ​মোঃ মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা ​মোঃ রাইসুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ​আলমগীর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শামসুল আলম পিন্টু,কুমারখালী প্রেসক্লাব সাধারণ সম্পাদক ​সোহাগ মাহমুদ, ​দপ্তর সম্পাদক মাসুদ রানা।
‎
‎এছাড়াও সভায় উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎সভায় বক্তারা মহান শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরেন। এবারের ২১শে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো কীভাবে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজনের বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়।
‎
‎​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আখতার বলেন, ‌'বাঙালি জাতির অহংকার ও চেতনার প্রতীক ২১শে ফেব্রুয়ারি'। এই দিনটিকে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে উদযাপন করতে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।