Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে অসচ্ছল পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ

admin • 16 Mar 2024, 05:23 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে অসচ্ছল পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি:

সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরাম এর উদ্যেগে ৫০০টি অসচ্ছল পরিবারের মাঝে রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে।

গত শুক্র ও শনিবার কয়া, পান্টি, শিলাইদহ, জগন্নাথপুর, সদকী, নন্দলালপুর ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় এই ফুডপ্যাক বিতরন করা হয়। শনিবার সকালে কুমারখালী সরকারী বালিকা বিদ্যালয় ও বিকালে পান্টি ইউপি কার্যালয়ে এবং শুক্রবার খোকসায় এই ফুডপ্যাক ৫০০টি অসচ্ছল পরিবারের হাতে তুলে দেন সংগঠনের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল।

এসময় প্রবীন শিক্ষাবীদ আব্দুল মুত্তালিব মিয়া, শহিদুল ইসলাম, নাট্যকার লিটন আব্বাস, অধ্যাপক জিল্লুর রহমান মধু, সাংবাদিক মাহমুদ শরীফ, মাসুদ রানা, নারী নেত্রী রওশন আরা নিলা, সমাজকর্মী খালিদ সাইফুল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।