কুমারখালী ( কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়া কুমারখালী শিলাইদহ ইউনিয়নে মাছগ্ৰামে পদ্মার চর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে সুমন (৩২), শাকিল (২৩) ও শহিদুল (৩৬) নামে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ( ২২ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাছগ্ৰাম এলাকায় আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমারখালী সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত।
এতথ্য নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিলাইদহ মাছগ্ৰামে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে তিন ট্রাক্টর চালককে মাটি ও বালু মহাল আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।





