Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

কুবিতে ভর্তি পরীক্ষা শুরু ১৯ এপ্রিল, মানতে হবে ৭ নির্দেশনা

admin • 15 Apr 2025, 08:12 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুবিতে ভর্তি পরীক্ষা শুরু ১৯ এপ্রিল, মানতে হবে ৭ নির্দেশনা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগামী ১৯ এপ্রিল থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। ভর্তি পরীক্ষার জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

 মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষার বিভিন্ন নির্দেশনা তুলে ধরা হয়।

আগামী ১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিট (ব্যবসা শিক্ষা অনুষদ), বিকেল ৩টায় ‘এ’ ইউনিট (বিজ্ঞান) এবং ২৫ এপ্রিল ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

সংবাদ সম্মেলনে পরীক্ষার্থীদের দেওয়া কিছু নির্দেশনাসমূহ হলো—

১. পরীক্ষার্থীদের এক ঘণ্টা আগে কেন্দ্রে এবং ৩০ মিনিট আগে পরীক্ষার হল রুমে প্রবেশ করতে হবে। নির্দিষ্ট সময়ের পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

২. পরীক্ষার্থীরা কোনো ইলেক্ট্রনিক ডিভাইস বা ব্যাগ, বই, কাগজ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। তবে, ব্যাগ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করলেও রুমের এক কোণায় রেখে পরীক্ষা দিতে হবে।

৩. রোল নম্বর ও সেট কোডে কোনো প্রকার ঘষামাজা বা কাটাকাটি করলে বাতিল বলে গণ্য হবে।

৪. পরীক্ষা চলাকালীন সময় কোনো পরীক্ষার্থী শেষ না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করতে পারবে না।

৫. উত্তরপত্রে দেওয়া নির্দেশাবলী মনোযোগ দিয়ে অনুসরণ করতে হবে।

৬. পরীক্ষার্থীদের কান ও মুখমণ্ডল চেক করা হবে। তবে মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে নারী শিক্ষক চেক করা হবে।

৭. প্রতি পাঁচটি পরীক্ষার হলের দায়িত্বে থাকবেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।