Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

কুড়িগ্রামে মাছের গায়ে আল্লাহু লেখা, দেখতে জনতার ভিড়

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কুড়িগ্রামে মাছের গায়ে আল্লাহু লেখা, দেখতে জনতার ভিড়

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একটি পুকুর থেকে উত্তোলন করা সিলভারকাপ মাছের গায়ে আল্লাহু লেখা দেখা গেছে। মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করে। রোববার সকালে মাছের গায়ে আল্লাহু লেখা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

 

এর আগে রোববার সকালে উপজেলার চাকিরপশা ইউনিয়নের তালুক নাগকাটি গ্রামে রফিকুল ইসলাম নামের একজনের পুকুরে মাছটি ধরা পড়ে।

 

স্থানীয়রা জানান, রবিবার (১৯নভেম্বর) সকালে উপজেলার চাকিরপশার ইউনিয়নের তালুক নাককাটি গ্রামের রফিকুল ইসলামের পুকুরে জাল ফেলে মাছ ধরা হয়। সেখান থেকে কয়েকটি মাছ রান্নার জন্য কাটার সময় একটি সিলভারকাপ মাছের গাঁয়ে আরবি অক্ষরে আল্লাহু লেখা দেখা যায়। প্রথমে বাড়ির লোকজন পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা মাছটি এক নজর দেখতে ভিড় করতে থাকে।

 

ফিকুলের স্ত্রী নুরেজা বেগম বলেন, “আমাদের পুকুরে আমার জ্যাঠাত ভাই মাছ চাষ করত। সে মাছ তুলে সকালে বাড়িতে দিয়ে গেছে। আমি মাছ কাটতে গিয়ে দেখি মাছের গায়ে ‘আল্লাহু’ লেখা। পরে আর মাছটি না কেটে বাড়ির পাশে একটি মাদ্রাসায় দিয়েছি।

   

কুড়িগ্রামের আল্লামা ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামীয়া মাদ্রাসার মুফতি মো. আল আমিন বলেন, “দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু সৃষ্টি করেছেন। দেখবেন মাঝেমধ্যেই গাছের মধ্যেও ‘আল্লাহু’ লেখা দেখা যায়; আজ যেমন মাছের গায়ে ‘আল্লাহু’ লেখা দেখা গেল। সবই আল্লাহপাকের নিদর্শন।”

   

চাকিরপশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুস সালাম জানান, মাছের গায়ে আরবি হরফে ‘আল্লাহু’ লেখার মতো দাগ দেখা যায়। যা একনজর দেখতে জনতার ভিড় লেগেই আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।