Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

কুড়িগ্রামে আর্ন এন্ড লিভের উদ্যোগে টিউবওয়েল বিতরন

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
কুড়িগ্রামে আর্ন এন্ড লিভের উদ্যোগে টিউবওয়েল বিতরন

সেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভের উদ্যোগে কুড়িগ্রামের ভোগডাংগা ইউনিয়নের চর বড়াই বাড়ী গ্রামের সুবিধা বঞ্চিত চারটি পরিবার ও একটি মসজিদে টিবওয়েল বিতরণ ও সেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

 

 ১৪ সেপ্টেম্বর ( শনিবার ) দুপুরে আর্ন এন্ড লিভ কুড়িগ্রাম টীমের আয়োজনে চর বড়াই বাড়ি হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের স্থানীয় স্বেচ্ছাসেবক আব্দুল আওয়াল বলেন , আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমীন জেসীর ব্যবস্থাপনা ও পরিচালনায়, জেলার চরাঞ্চল ভোগডাংগা ইউনিয়নের চর বড়াই বাড়ী গ্রামে, আর্থিকভাবে অসচ্ছল, যাদের টিউবওয়েল কেনার সামর্থ্য নেই এমন পাঁচটি পরিবারের মাঝে সংগঠনের পক্ষ থেকে টিউবওয়েল প্রদান করা হয়েছে।

 

সুবিধাভোগীরা হলেন, চর বড়াই বাড়ী গ্রামের, শিউলি বেগম (৪০) কল্পনা বেগম (৩৫) কুদরত আলী (৪৫) সাহেরা বেগম (৩৫) টিউবওয়েল পেয়ে সুবিধাভোগীরা, সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অনেক দুর থেকে পানি সংগ্রহ করতে হতো। আমাদের টিউবওয়েলের পানি সংগ্রহ করতে হলে অনেক সময় অসুবিধা ও বিব্রতকর আবস্থায় পড়তে হতো এখন নিজেদের টিউওেয়েল হলো।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার ভোগডাংগা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান, ইউপি সদস্য আব্দুল আলীম , বিশিষ্ট ব্যবসায়ী ও চিকিৎসক আমির হোসেন, প্রিন্সিপাল, মাওলানা ওবাইদুল হক, সমাজসেবক রুবেল মন্ডল, জামে মসজিদের ইমাম মোহাম্মদ আলী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।