Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

কিশোরীকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কিশোরীকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

নওগাঁর পোরশা উপজেলায় ১৫ বছর বয়সী কন্যাকে ধর্ষণের দায়ে বাবাকে (৪১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ রায় দেন।

 

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৫ ডিসেম্বর জেলার পোরশায় ওই কিশোরীকে নিয়ে তার বাবা নিজ বাড়িতে ফিরছিলেন। সন্ধ্যা অনুমান সাড়ে ৬টার দিকে ওই এলাকার একটি আমের নার্সারি বাগানে নিয়ে কিশোরীকে ধর্ষণ করেন তাঁর বাবা। এরপর বাড়িতে এসে বিষয়টি মাকে জানালে তিনি পোরশা থানায় একটি মামলা দায়ের করেন।

 

তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা করে। ২০২২ সালে ১৯ মে মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে চলতি বছরের ১৪ নভেম্বর ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে শেষ হয়।

 

গত মঙ্গলবার উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। আজ বৃহস্পতিবার বিচারক মো. মেহেদী হাসান তালুকদার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

 

রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে আসামিপক্ষ উচ্চআদালতে আপিল করবে বলে জানায়।

   

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সরকারি কৌঁসুলি মকবুল হোসেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী শুভ্র সাহা মামলা পরিচালনা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।