Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
এক্সক্লসিভ জেলার খবর

কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, আহত ২০

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, আহত ২০

চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফ থেকে ভক্তদের নিয়ে একটি বাস ফেরার পথে কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ২০ জন আহত হয়েছেন।

রোববার (২০ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের রশিদাবাদ ইউনিয়ন পরিষদ-সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৮ আগস্ট) নেত্রকোণার রংছাতি ইউনিয়ন ও কলমাকান্দা সদর ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় ৬০ জন ভক্ত নিয়ে ইমাম পরিবহনের একটি বাস চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে যান।

 

আজ রোববার বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জের সদর উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের রশিদাবাদ ইউনিয়ন পরিষদ-সংলগ্ন একটি পুকুরে পড়ে যায়। এতে শিশু ও নারীসহ প্রায় ২০ জন আহত হন। এদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী  বলেন, আমরা সংবাদ পেয়ে দ্রুত ছুটে আসি। ফায়ার সার্ভিসের সদস্যরা বাসটির ভেতরে চেক করেছে। কেউ আটকা নেই। বাসটি রেকার দিয়ে উদ্ধারের পর খাদে কেউ ডুবে গেছে কি না পরীক্ষার জন্য ডুবরি দল অভিযান চালাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।