Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কারিগরি বোর্ডের বুধ ও বৃহস্পতিবারের সব পরীক্ষা স্থগিত

admin • 23 Jul 2025, 12:11 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কারিগরি বোর্ডের বুধ ও বৃহস্পতিবারের সব পরীক্ষা স্থগিত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামী (২৩ ও ২৪ জুলাই )  বুধবার ও বৃহস্পতিবারের অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো: আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি এবং সার্টিফিকেট ইন মেরিন ট্রেড শিক্ষাক্রমের আওতাভুক্ত ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে এ দু’ দিনের বাইরে অন্যান্য দিনের পরীক্ষাগুলো পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

এতে আরো বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর পরিবর্তিত তারিখ পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।