Monday, 2 November 2026
শিরোনাম
ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ !
জেলার খবর

কামরাঙ্গীরচরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিল মরদেহ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কামরাঙ্গীরচরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিল মরদেহ

রাজধানীর কামরাঙ্গীরচরে দুর্বৃত্তের গুলিতে রমজান ওরফে পেট কাটা রমজান (৪৩) নামে একজন নিহত হয়েছেন। তিনি মাদক মামলার আসামি ছিলেন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরের দিকে এ ঘটনা ঘটে।

পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) রাধারমন ভৌমিক।

তিনি বলেন, রাত আনুমানিক তিনটার দিকে কয়েকজন লোক জানায় একব্যক্তি রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। তখন আমরা মুসলিমবাগ লবণ ফ্যাক্টরি এলাকায় ডিউটি করছিলাম। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় একজন পড়ে আছে। পরে জানতে পারি তার নাম রমজান ওরফে পেটকাটা রমজান। তার বুকে গুলির চিহ্ন রয়েছে, প্রাথমিকভাবে ধারণা করছি তাকে গুলি করে হত্যা করা হয়েছে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা আনোয়ার জানান, রমজানের বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে। এ ঘটনায় যারা জড়িত তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।