Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কলিং ভিসায় ২৪ লাখ কর্মী নেবে মালয়েশিয়া

admin • 19 Aug 2025, 10:27 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কলিং ভিসায় ২৪ লাখ কর্মী নেবে মালয়েশিয়া

কলিং ভিসার আওতায় ২৪ লাখ ৬৮ হাজার বিদেশি কর্মী নিয়োগ দেবে মালয়েশিয়া সরকার। এই প্রক্রিয়ায় শ্রমিক নিয়োগের আবেদন করা যাবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (১৯ আগস্ট) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মালয়েশিয়ার জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমগুলো এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে।

মন্ত্রী জানান, কৃষি, বাগান ও খনি খাতসহ মোট ১৩টি উপখাতে এই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সেবা খাতের হোলসেল অ্যান্ড রিটেল, ল্যান্ড ওয়্যারহাউজ, নিরাপত্তা প্রহরী, ধাতব ও স্ক্র্যাপ সামগ্রী ব্যবস্থাপনা, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো এবং ভবন পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নিয়োগের সুযোগ থাকছে।

তিনি বলেন, নির্মাণ খাতে কর্মী নিয়োগ সীমাবদ্ধ থাকবে কেবল সরকারি প্রকল্পে। আর উৎপাদন খাতে অগ্রাধিকার পাবে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (MIDA)–এর আওতাধীন নতুন বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো।

এবারের কলিং ভিসায় আবেদন করতে পারবে শুধু খাতভিত্তিক নির্ধারিত অফিসিয়াল এজেন্সিগুলো। আগের মতো কোনো ব্যক্তি বা সাধারণ এজেন্ট সরাসরি আবেদন করতে পারবেন না। সব আবেদন যাচাই-বাছাই শেষে অনুমোদন দেবে ফরেন ওয়ার্কার্স টেকনিকাল কমিটি ও যৌথ কমিটি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বর্তমানে ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন শ্রমিকের কোটা চালু রয়েছে, যা ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এরপর থেকে বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে মোট জনশক্তির ১০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে।

তবে এই কোটার মধ্যে বাংলাদেশি শ্রমিকদের জন্য কতটি আবেদন গ্রহণযোগ্য হবে—সে বিষয়ে এখনো কিছু জানায়নি মালয়েশীয় কর্তৃপক্ষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।