Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

করতোয়া নদীতে ভাসছিল বৃদ্ধের মরদেহ, উদ্ধার করল পুলিশ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
করতোয়া নদীতে ভাসছিল বৃদ্ধের মরদেহ, উদ্ধার করল পুলিশ

পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদী থেকে আব্দুস সামাদ (৬৭) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকালে দেবীগঞ্জ পৌরসভার বোডিং পাড়া সংলগ্ন করতোয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আব্দুস সামাদ বোডিং পাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সামাদ পেশায় একজন নার্সারীর চারা বিক্রেতা। তবে তিনি নিয়মিত নদীতে পাখি শিকার করতেন। আজ ভোরে পাখি শিকার করার উদ্দেশ্যে বাড়ি থেকে নদীর উদ্দেশ্য রওনা দেন। চরে কাজ করতে যাওয়া কৃষকেরা নদীতে পেতে রাখা ফাদের কাছে হাটু পানিতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরিবার এবং এলাকাবাসী জানায় সামাদ দীর্ঘ দিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক করে মারা গেছেন তিনি।

 

এবিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহমেদ জানান, "পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।