Wednesday, 21 October 2026
শিরোনাম
ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে হরমুজে ৩ তেলবাহী জাহাজে আগুন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের মামলায় যুবক গ্রেপ্তার পর্যাপ্ত আয়োডিনযুক্ত লবণ পাচ্ছে না ২৪ শতাংশ পরিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
আর্ন্তজাতিক

কমলার জুস পান করায় বাংলাদেশিকে হত্যা করল পাকিস্তানি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কমলার জুস পান করায় বাংলাদেশিকে হত্যা করল পাকিস্তানি

ইফতারের সময় কমলার জুস খেয়ে ফেলায় এক বাংলাদেশি শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে তার এক পাকিস্তানি সহকর্মী। মঙ্গলবার (২০ মার্চ) এক প্রতিবেদনে মালয়েশিয়া গেজেট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৯ মার্চ) ইফতারের সময় সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন ৩৬’র একটি কারখানার শ্রমিক হোস্টেলে এ ঘটনা ঘটে। এক বিবৃতিতে এ তথ্য জানান শাহ আলম জেলার পুলিশ প্রধান মোহাম্মদ ইকবাল ইব্রাহিম।

তিনি বলেন, সন্দেহভাজন ৫১ বছর বয়সী পাকিস্তানি নাগরিক রান্নাঘর থেকে ছুরি নিয়ে ওই বাংলাদশিকে একাধিকবার আঘাত করার অভিযোগ পাওয়া গেছে। রিপোর্ট দায়েরের ১০ মিনিট পরে ঘটনাস্থল থেকে ওই পাকিস্তানিকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার সকাল ৯টায় আসামিকে রিমান্ডে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে। মামলাটিতে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড অথবা ৪০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।