Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

কদমতলীতে স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণ,দগ্ধ ৪

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কদমতলীতে স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণ,দগ্ধ ৪

রাজধানীর কদমতলী এলাকার একটি স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (১৮ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে দগ্ধ অবস্থায় তাদের চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- মাজহারুল ইসলাম (৩৭), আমিরুল ইসলাম (৩৫), রবিউল (২৭) ও শাহ আলম (৩৫)।

   

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, কদমতলী থেকে দগ্ধ অবস্থায় চার শ্রমিক আমাদের জরুরি বিভাগে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তবে তাদের শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে সেটি এখনো নির্ধারণ করা হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।