Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কক্সবাজার এক্সপ্রেসের উদ্বোধনের প্রথম দিনেই কুমিল্লায় ট্রেনটিতে কাটা পড়ে রাব্বি সুজন (২২) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লার লাকসাম রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্ল্যাহ বাহার জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৬টার দিকে লাকসাম অতিক্রম করছিলো।

 

এ সময় ওই ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক নিহত হন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

   

এর আগে, বহুল প্রতীক্ষিত ট্রেনটি পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। এই ট্রেন চলাচলের মধ্যদিয়ে সর্বসাধারণের জন্য রেলপথে কক্সবাজার যাতায়াতের পথ খুলেছে

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।