আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হলেন- সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ফয়সালের স্ত্রী সামিয়া ও শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়া।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক ইন্তেখাব চৌধুরী জানান, সামিয়া ও শিপুকে নারায়ণগঞ্জ থেকে এবং মারিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার হাদিকে গুলির আগে ও পরে তাদের সঙ্গে ফয়সালের ঘনঘন ফোনে কথা বলার তথ্য পেয়েছেন তারা।
এনিয়ে র্যাব ৪ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে। এর আগে গুলি সময় ব্যবহার করা মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকেও গ্রেপ্তার করে তারা।





