Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ওরশ মেলায় চলে জুয়া ও অশ্লীল নৃত্য, প্রশাসনের অভিযান

admin • 10 May 2024, 04:03 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ওরশ মেলায় চলে জুয়া ও অশ্লীল নৃত্য, প্রশাসনের অভিযান

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার দুরমুঠ হযরত শাহ কামাল (রহ) এর মাজার কেন্দ্রিক মাসব্যাপী ওরশ মেলায় প্রকাশ্যে গাঁজা-নর্তকীসহ আপত্তিক কর্মকান্ড পরিচালনার অভিযোগ তুলে ইত্তেফাকুল ওলামা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে।

এর আগেও অভিযোগ জমা পরে উপজেলা প্রশাসনের কাছে এর প্রেক্ষিতেই এসব বন্ধ করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ৯ মে বৃহস্পতিবার বিকেলে এই অভিযান পরিচালনা করেন-ইউএনও মাহবুবা হক এবং অফিসার ইনচার্জ রাজু আহাম্মাদ।

ইউএনও মাহবুবা হক জানান, কয়েকদিন আগে মাজার কেন্দ্রিক ওরশ মেলার নামে আপত্তিকর কার্যকলাপ বন্ধে পত্রজারির মাধ্যমে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তা চাওয়া হয়েছে। আইনশৃংখলা বাহিনীকেও পত্র দেয়া হয়েছে। মাদক কারবারিদের প্রতিহত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

ইতোমধ্যেই গাঁজাসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরও কাজ হচ্ছে না। আলেম সমাজের প্রতিনিধিরাও স্মারকলিপি দিয়েছেন। মেলাকে ঘিরে মুক্তিযোদ্ধাদের কল্যাণের নামে কোন অপকর্মের অনুমোদন দেয়া হয়নি।

এমন অসঙ্গতির বিষয়ে পুলিশের সহায়তায় অভিযানে চালিয়ে বেশ কিছু গাঁজার আস্তানা বন্ধসহ উচ্চশব্দে গানা বাজানোয় দন্ডবিধির ১৮৮ ধারায় সাউন্ড সিস্টেমের যন্ত্র জব্দ করা হয়েছে। এছাড়া স্থানীয় চেয়ারম্যানকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বলা হয়েছে। আশা করি সুন্দর এবং স্বাভাবিক একটা পরিবেশ ফিরে পাব। এজন্য সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।