Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

এসএসসিতে মেয়েকে ছাড়িয়ে গেলেন ইউপি সদস্য মা

admin • 13 May 2024, 01:20 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এসএসসিতে মেয়েকে ছাড়িয়ে গেলেন ইউপি সদস্য মা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন পরিষদের ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নুরুন্নাহার বেগম। ৪৪ বছর বয়সে এ বছর এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছেন তিনি। একই বছরে এসএসসি পাস করেছে নুরুন্নাহার বেগমের মেয়েও। তবে পরীক্ষার ফলে মেয়েকে ছাড়িয়ে গেছেন মা।

মা ও মেয়ের একসঙ্গে পাস করার ঘটনা এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছেন। সবাই নুরুন্নাহার বেগমের প্রশংসা

করছেন। নুরুন্নাহারের পরিবারেও বইছে আনন্দের বন্যা।

এ বিষয়ে নুরুন্নাহার বেগম বলেন, ‘আমার মেয়ে নাসরিন আক্তারও (১৭) পাস করেছে। আমি জিপিএ ৪.৫৪ ও আমার মেয়ে নাসরিন আক্তার ২.৬৭ পেয়েছে।’

ইউপি সদস্য নুরুন্নাহার বলেন, ‘অনেক বাধা পেরিয়ে আজকে আমার এ সফলতা। আমি আরও পড়তে চাই। আমার দুই সন্তানকেও পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।’

নুরুন্নাহার বেগম জানান, তিনি মানুরুন্নাহার বেগম কারিগরি স্কুল থেকে ও মেয়ে নাসরিন আক্তার নাসিরনগর উপজেলার চাতলপাড়া ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন।

নুরুন্নাহার বলেন, ‘অষ্টম শ্রেণিতে পড়ার সময় আমার বিয়ে হয়ে যায়। শ্বশুর বাড়ির লোকজন ছিলেন রক্ষণশীল। এ অবস্থায় পড়াশুনা চালিয়ে যেতে পারিনি। এক পর্যায়ে মেম্বার নির্বাচিত হই। সবার অনুমতি নিয়ে আবার পড়াশুনা করি।’

নুরুন্নাহারের ছোটভাই স্বপন অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘বোনের পাস করার খবরে পরিবারের সবাই খুব খুশি হয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।