Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

এলিফ্যান্ট রোডে আগুন: এক লেন বন্ধ, অন্য লেনে ধীরগতি

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
এলিফ্যান্ট রোডে আগুন: এক লেন বন্ধ, অন্য লেনে ধীরগতি

রাজধানীর এলিফেন্ট রোডের সেলটেক সিয়েরা কম্পিউটার সিটি ভবনে লাগা আগুনের ঘটনায় সামনের রাস্তার এক পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অন্য লেনে গাড়ি চলছে, তাও ধীর গতিতে।

 

এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। রোববার (২৭ মার্চ) সন্ধ্যা সোয়া সাতটার দিকে ওই ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

জানা গেছে, শাহবাগ থেকে সায়েন্স ল্যাবমুখী লেনটি বন্ধ করে দেওয়া হয়েছে। কাঁটাবন থেকে নিউমার্কেটের দিকে পরিবহনগুলোকে ঘুরিয়ে দিচ্ছে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গণি সাবু।

 

আগুনের তথ্য দিয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরে দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন বলেন, এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যালের সেলটেক সিয়েরা কম্পিউটার সিটির ৯তলা ভবনের পাঁচ তলায় আগুন লাগে। সেখানে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট কাজ করছে।

 

আগুনের ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোনো হতাহতের তথ্যও পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।