Sunday, 25 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

এমপি সৎ হলে ঠিকাদারের চুরি করার সুযোগ নেই: রুমিন ফারহানা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
এমপি সৎ হলে ঠিকাদারের চুরি করার সুযোগ নেই: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এমপি সৎ হলে কোনো ঠিকাদারের পক্ষে উন্নয়নকাজে চুরি করা সম্ভব নয়। তিনি বলেন, ‘এমপি যদি চুরি করেন, ঠিকাদার তো চুরি করবেই। কিন্তু এমপি সৎ হলে কোনো ঠিকাদারের বাপেরও সাধ্য নেই চুরি করার।’

সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পানিশ্বরে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সরকারি উন্নয়নকাজের অনিয়মের চিত্র তুলে ধরে রুমিন ফারহানা বলেন, ‘এমপি রাখেন ৫০ শতাংশ, তাঁর ঘনিষ্ঠরা রাখেন আরও ২৫ শতাংশ। এখানেই ৭৫ শতাংশ শেষ হয়ে যায়। এরপর ঠিকাদার বাকি ২৫ শতাংশের মাত্র ৫ শতাংশ কাজ করে, বাকিটা নিজের পকেটে ঢোকান। এমপি চুরি করলে ঠিকাদার করবেনই।’

এমপি নির্বাচিত হলে নিজ এলাকার সরকারি হাসপাতালে চিকিৎসা নেবেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমি হাসপাতালে গিয়ে দেখব—কোন ডাক্তার দায়িত্বে থাকেন না, কেন ওষুধ পাওয়া যায় না।’

নিজের ব্যক্তিগত অবস্থান প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘আমার বাবা নেই, ভাই-বোন নেই। আত্মীয়-স্বজন বিদেশে থাকেন। আমি পাস করলেও তাঁরা এসে তদবির করবেন না। আপনারাই আমার পরিবার, আপনারাই আমার আত্মীয়।’

মতবিনিময় সভায় স্থানীয়রা তাঁর হাতে এলাকার প্রয়োজনীয় উন্নয়নকাজের একটি তালিকা তুলে দেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আপনারা যদি আমাকে এমপি নির্বাচিত করেন, আমি এসব উন্নয়নকাজ বাস্তবায়নে কাজ করব। আর যদি তা না পারি, তাহলে আপনাদের কাছে আর আসব না।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।