Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
প্রবাস

এবার লোগো বদলে ফেলল ফেসবুক

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
এবার লোগো বদলে ফেলল ফেসবুক

একের পর এক বদল এনেছেন ইলন মাস্কের এক্স। এমনকি নামও বদলে গেছে। লোগো তো বদলেছেই। মার্ক জাকারবার্গ আর বসে থাকবেন কেন! তিনি এবার পাল্টে ফেললেন ফেসবুকের লোগো। তবে মাস্কের মতো নতুন লোগো আনেননি তিনি। আগের লোগোতেই একটু পরিবর্তন এনেছেন।

সংবাদমাধ্যম ভার্গ বলছে, আইডেন্টিনি সিস্টেম আপডেট করেছে ফেসবুক। অনেকটা গোপনেই এই বদল এনেছে মেটা। তবে ব্যবহারকারীদের অনেকেরই নজর এড়ানো যায়নি।

নতুন লোগোতে দেখা যায়, ‘এফ’ লেখার পেছনের নীল রং আরও গাঢ় হয়েছে। বড় পরিবর্তনের মধ্যে এই একটিই। এ ছাড়া এফের বর্ডারটি আরও স্পষ্ট করা হয়েছে। রাখা হয়েছে কয়েকটি ছোট্ট টুইকস। এটিকে ‘সাহসী, গতিশীল এবং চিরন্তন’ ডিজাইন হিসেবে উল্লেখ করেছে মেটা।

এক পোস্টে মেটা বলছে, এই লোগো পরিবর্তন সহজে দেখা না গেলেও এখন থেকে ফেসবুককে আরও শক্তিশালী মনে হবে। বিশেষ করে নীল রং আরও গাঢ় করার কারণে।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর লোগো পরিবর্তন প্রায়ই হয়ে থাকে। তবে ফেসবুকের পরিবর্তন খুব ধীরে হয়। এমনকি মূল লোগো থেকে তেমন পরিবর্তনের দিকে যায় না প্রতিষ্ঠানটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।