Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
ক্যাম্পাস

এনআইবি মহাপরিচালক নিয়োগে জটিলতার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
এনআইবি মহাপরিচালক নিয়োগে জটিলতার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন

বাংলাদেশ জীব প্রযুক্তি কর্মক্ষেত্রে বৈষম্য ও ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজিতে (এনআইবি) মহাপরিচালক নিয়োগে জটিলতার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

 

মানববন্ধনে এসময় ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি মহাপরিচালক নিয়োগে জটিলতার প্রতিবাদ জানান বক্তারা। কিছু স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তারা।

 

তারা আরও বলেন, বর্তমান বিশ্বে বায়োটেকনোলজিস্টদের চাহিদা অনেক বেশি। বহির্বিশ্বে যেভাবে সুযোগ সুবিধা পায় আমরা তাই পাই না। যেসব ক্ষেত্রে আমাদের নিয়োগ পাওয়ার কথা সেখানে অন্যান্য বিভাগের লোকজন এসে দখল করছে।

 

মানববন্ধনে বিভাগের শিক্ষার্থী আবরার বলেন, বৈষম্যহীন বাংলাদেশে আমরা এখনো বৈষম্যের শিকার। আমাদের নিজ কর্মক্ষেত্রে আজ আমরা অবহেলিত। এর একটা প্রমাণ হলো এনআইবিতে মহাপরিচালক নিয়োগে ড. শাহেদুল ইসলাম স্যারের বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি নিজেই একজন বায়োটেকনোলজিস্ট হয়েও তিনি প্রাপ্য সম্মান পাচ্ছেন না।

 

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মফিজুল ইসলাম বলেন, দুঃখের সাথে বলতে হচ্ছে যে বৈষম্যহীন বাংলাদেশে আমাদের বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতো হলো। যেখানে প্রতিনিয়ত বায়োটেকনোলজি গ্র্যাজুয়েটদের চাকরির বাজার দেশে খুব কম সেখানে যা আছে তাতে আমাদের অধিকার নেই। সমাজবিজ্ঞান নিয়ে পড়ে একজন এনআইবির মতো জাতীয় একটা প্রতিষ্ঠানে কাজ করছে অথচ যখন দেশের স্বনামধন্য একজন প্রফেসরকে নিয়োগ দেয়া হলো তার বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। আমরা নিন্দা জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশে বায়োটেকনোলজির ক্ষেত্রগুলো প্রসারিত করে শিক্ষার্থীদের কর্মসংস্থান এর সুযোগের জন্য সরকারের কাছে আহ্বান জানাবো।

মানববন্ধন এসময় বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।