Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

এক জেলার ৯ নেতাকে সুখবর দিলো বিএনপি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
এক জেলার ৯ নেতাকে সুখবর দিলো বিএনপি

এক বিজ্ঞপ্তিতেই এক জেলার ৯ নেতাকে সুখবর দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ৯ নেতাকর্মীর বহিষ্কারাদেশ তুলে নিয়ে দলে ফিরিয়েছে দলটি।

 

রবিবার (৪ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবীর রিজভী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে তাদের বহিষ্কার ও পদ স্থগিত করা হয়েছিল। 

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি লুৎফুল হায়দার রুমি, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য শহিদুল ইসলাম, মুশফিকুর রহমান মদন, সারিয়াকান্দি পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মতিউর রহমান মতিন, পৌর বিএনপির সদস্য সোহেল সরকার, লুৎফর রহমান, পৌর বিএনপির প্রচার সম্পাদক সাইফুল ইসলাম নিপুল ও পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান আলী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।