Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন তানজিলা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন তানজিলা

ভোলার চরফ্যাশন উপজেলায় একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন মোসা. তানজিলা নামের এক গৃহবধূ। জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে দুই ছেলে ও দুই মেয়ে।

 

গতকাল শুক্রবার রাতে চরফ্যাশন আধুনিক হাসপাতালে চার নবজাতক জন্ম নেওয়ায় তাদের পরিবারে বইছে আনন্দের বন্যা।গৃহবধূ তানজিলা উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিনমজুর মো. শাহাবুদ্দিনের স্ত্রী।

 

মো. শাহাবুদ্দিনের পরিবার জানায়, শুক্রবার দুপুরের দিকে প্রসব বেদনা নিয়ে চরফ্যাশনের আধুনিক হাসপাতালে ভর্তি হন তানজিলা। পরে আধাঘণ্টার মধ্যে নরমাল ডেলিভারির মাধ্যমে চার সন্তানের জন্ম দেন তিনি।

   

বর্তমানে মা সুস্থ রয়েছেন। তবে শিশুদের ওজন কম থাকায় উন্নত চিকিৎসার জন্য তারা বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

চরফ্যাশন আধুনিক হাসপাতালের ম্যানেজার তিতুমীর মিয়াজী জানান, ভূমিষ্ঠ হওয়া নবজাতকদের ওজন কম। তাই চার শিশুর উন্নত চিকিৎসা জন্য অন্য হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।