Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঈশ্বরদী ইপিজেডের ফটকে তালা ঝুলিয়ে দিলেন শ্রমিকরা

admin • 09 May 2026, 11:31 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঈশ্বরদী ইপিজেডের ফটকে তালা ঝুলিয়ে দিলেন শ্রমিকরা

পাবনার ঈশ্বরদী ইপিজেডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। পরিবহন ভাড়া বাড়ানোর প্রতিবাদে এই বিক্ষোভ করেন তারা। ‎শনিবার (৯ মে) সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রায় দেড় হাজার শ্রমিক-কর্মচারী একযোগে কারখানা থেকে বের হয়ে বর্ধিত পরিবহন ভাড়া দ্রুত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন।

‎শ্রমিকরা বলেন, তাদের সঙ্গে আলোচনা ছাড়াই পরিবহন ভাড়া ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে। কিন্তু শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হয়নি। অল্প বেতনে অনেক ঘণ্টা কাজ করতে হয়। সেখান থেকেই যাতায়াতের ভাড়া দিতে হয়। দ্রুত বর্ধিত ভাড়া প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে।‎

‎ঈশ্বরদী পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, শ্রমিকদের পরিবহন ভাড়া নিয়ে অসন্তোষ রয়েছে। এ জন্য তারা বিক্ষোভ মিছিল করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

‎এ বিষয়ে জানতে ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালকে (জিএম) ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।