Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ই-গভর্ন্যান্স বাস্তবায়নে সাইবার নিরাপত্তা জরুরি- বেরোবি উপাচার্য

admin • 31 May 2023, 10:52 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ই-গভর্ন্যান্স বাস্তবায়নে সাইবার নিরাপত্তা জরুরি- বেরোবি উপাচার্য

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ বলেছেন, সেবা সহজলভ্য ও তরান্বিত করতে ই-গভর্ন্যান্স বাস্তবায়নের পাশাপাশি সাইবার নিরাপত্তা জরুরি হয়ে পড়েছে। এই বিষয়ে এখনই যথোপযুক্ত ব্যবস্থা না নিলে সাইবার অপরাধ বেড়ে যেতে পারে।

আজ বুধবার (৩১ মে ২০২৩) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল আয়োজিত ‘ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য এসব কথা বলেন।

ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফের সঞ্চলনায় কর্মশালাটিতে আলোচক হিসেবে বেরোবি উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক মোঃ এনামুল কবীর, বেরোবি সেন্টার ফর ডিজিটাল ট্রান্সমিশনের পরিচালক প্রফেসর ড. মিজানুর রহমান, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ফোকাল পয়েন্ট ও উপ-পরিচালক (বাজেট) খন্দকার আশরাফুল আলম উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ প্রশিক্ষণে অংশ নেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।