Tuesday, 27 October 2026
শিরোনাম
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি
এক্সক্লসিভ

ইসলামী ব্যাংকে ‘অবৈধ নিয়োগ’ বাতিলের দাবিতে কুমারখালীতে মানববন্ধন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ইসলামী ব্যাংকে ‘অবৈধ নিয়োগ’ বাতিলের দাবিতে কুমারখালীতে মানববন্ধন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর এস আলম গ্রুপের মাধ্যমে অবৈধ ভাবে নিয়োগকৃত অদক্ষ ও অযোগ্য কর্মকর্তাদের ব্যাংক থেকে দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।   সোমবার (৬ অক্টোবর) বেলা ১১টায় কুমারখালী শহরের প্রধান সড়কে ইসলামী ব্যাংকের কুমারখালী শাখার সামনে এই মানববন্ধনের আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। এক ঘন্টা ব্যাপী মানববন্ধনে কয়েক'শ গ্রাহক অংশ গ্রহন করেন।   এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী বক্তা হাফেজ আব্দুস সালাম বীন ইউসুফ, ব্যবসায়ী মাওলানা শহিদুল ইসলাম, আকমল হোসেন মোল্লা, কামাল হোসেন, ফরিদ আহমেদ প্রমূখ।   মানববন্ধনে বক্তারা বলেন, এস আলম গ্রুপ সংশ্লিষ্ট পূর্ববর্তী ব্যবস্থাপনায় নিয়োগ পাওয়া প্রায় সাড়ে আট হাজার কর্মীর কারণে ব্যাংকটি গত ৭/৮ বছরে ১০ হাজার কোটি টাকার বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। তারা বলেন, শুধু চট্টগ্রাম থেকে অদক্ষ ও অযোগ্য অবৈধভাবে নিয়োগ করা কর্মীদের মাধ্যমে ইসলামী ব্যাংককে আর্থিক সংকটে ফেলে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে।   বক্তারা অবিলম্বে অবৈধ নিয়োগকৃতদের অপসারণ করে সারা দেশের মেধাবী যোগ্যদের নিয়োগ দেওয়ার আহবান জানান।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।