Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ইসলামপুরে বিএনপি নেতার লাশ উদ্ধার

admin • 30 Nov 2024, 05:17 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ইসলামপুরে বিএনপি নেতার লাশ উদ্ধার

জামালপুরের ইসলামপুরে সাবেক ইউপি সদস্য আব্দুল হাই (৬৫) নামে এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ( ৩০ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার সাপধরী ইউনিয়নের যমুনা নদীর প্রজাপ্রতি এলাকা থেকে গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল হাই পার্থশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও শশারিয়াবাড়ি গ্রামের আব্দুল খালেক এর ছেলে বলে জানা গেছে।

 

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ বলেন, পরে লাশটি বাহাদুরাবাদ নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুল হাই শুক্রবার রাত ৯টার দিকে মলমগঞ্জ বাজার থেকে নিখোঁজ হয়। শনিবার সকালে উপজেলার সাপধরী ইউনিয়নের প্রজাপ্রতি এলাকার লোকজন যমুনা নদীতে একটি লাশ দেখতে পায়। পরে এলাকাবাসী ইসলামপুর থানায় খবর দেয়। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, ‘সাবেক ইউপি সদস্যের গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তাকে গলায় গামছা পেঁছিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।

 

ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু জানান, ‘আব্দুল হাই মেম্বার পার্থশী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা ছিলেন। তিনি আব্দুল হাই মেম্বারের খুনিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।