Thursday, 29 October 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা বিএনপি নেতা ডাবলু হত্যা: ঘটনাস্থল পরিদর্শনে সিআইডির অতিরিক্ত ডিআইজি আইইডিসিআরের পরিচালককে মারধরে ড্যাব নেতার পদ স্থগিত
এক্সক্লসিভ

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের হোদেইদাহ বন্দরে হামলা চালানোর একদিন পর ইসরায়েলের প্রধান বিমানবন্দরে দ্বিতীয় বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল সেনাবাহিনী। খবর আরব নিউজ 

 

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়ারয়া সারে জানিয়েছেন, হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফিলিস্তিন-২ নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 

 

ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এর একদিন আগে হুতি পরিচালিত হোদেইদাহ বিমানবন্দরে বিমান হামলা চালায় ইসরায়েল। 

    ইসরায়েল সেনাবাহিনী টেলিগ্রামে আরও জানায়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইসরায়েলের একাধিক স্থানে সাইরেন বেজে ওঠে। তবে ওই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে। 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।