Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
এক্সক্লসিভ

ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতা আটক

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতা আটক

 জামালপুরের মেলান্দহ উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ হাতেনাতে ছাত্রদলের দুই নেতাসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) জামালপুর ডিবির ওসি আব্দুল কাইয়ুম দূপূরে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৬ মার্চ) রাতে উপজেলার হাজরাবাড়ী পৌর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটককৃতদের মধ্যে রয়েছেন, উপজেলার ৬নং আদ্রা ইউনিয়ন ছাত্রদলের ছাত্রদলের সহ-সভাপতি মো. আনিছুর রহমান ও একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এনামুল হক। অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ বিষয়ে বক্তব্যে জানতে মেলান্দহ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শিপলুর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

এ ব্যাপারে জামালপুর ডিবির ওসি আব্দুল কাইয়ুম জানান, গতকাল রাতে ৪০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুইজন ছাত্রদলের নেতা বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।