Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

ইমামের কাছে তওবা করে দল ছাড়লেন আ.লীগ নেতা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ইমামের কাছে তওবা করে দল ছাড়লেন আ.লীগ নেতা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ইমামের কাছে তওবা করে দলত্যাগ করেছেন সিরাজ মিয়া (৪৭) নামে আওয়ামী লীগের এক নেতা। তিনি উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড়ইচারা গ্রামের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে সমাবেশ করে তিনি দল ত্যাগের ঘোষণা দেন। রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলের পর ওই সমাবেশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

 

জানা যায়, ১০ বছর ধরে পাকশিমুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন সিরাজ মিয়া। শুক্রবার বিকেলে অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে তিনি এক সমাবেশের আয়োজন করেন।

 

সমাবেশে সিরাজ মিয়া বলেন, ২০ বছর ধরে চরমোনাই পীরের মুরিদ তিনি। বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনের সময় আওয়ামী লীগের কিছু লোক তার পীরের ওপর হামলা করে। এরপর থেকেই তিনি তওবা করে আওয়ামী লীগ ছেড়েছেন।

   

এ বিষয়ে জানতে চাইলে সিরাজ মিয়া মুঠোফোনে বলেন, তিনি গত ১০ বছর ধরে বরইচারা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এখন থেকে এই দলের সঙ্গে নেই। এই দল ছেড়ে তার ভালোই লাগছে বলেও জানান তিনি।

 

দল বেকায়দায় থাকায় এমন ঘোষণা কিনা জানতে চাইলে সিরাজ মিয়া বলেন, এক বছর ধরেই তিনি দলের কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন। এখন ঘোষণা দিয়ে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।