Sunday, 1 November 2026
শিরোনাম
ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ
ক্যাম্পাস

ইবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে শাহীন-সামি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ইবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে শাহীন-সামি

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ গঠন করা হয়েছে।

 

সোমবার (১৬ ডিসেম্বর) সংগঠনটির নবনির্বাচিত সভাপতি একুশে টিভির ইবি প্রতিনিধি শাহীন আলম ও সাধারণ সম্পাদক দৈনিক শেয়ার বিজের ইবি প্রতিনিধি সামি আল সাদ আওন এর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। এর আগে ৭ ডিসেম্বর সদস্যদের ভোটে নির্বাচিত হন তারা। পরে গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।

 

সভাপতি এবং সাধারণ সম্পাদক ছাড়াও ১৪ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক আমার সংবাদ পত্রিকার ইবি প্রতিনিধি ফারহানা নওশিন তিতলী, যুগ্ম সাধারণ সম্পাদক স্বদেশ প্রতিদিনের ইবি প্রতিনিধি শাহরিয়ার কবির রিমন, সাংগঠনিক সম্পাদক প্রতিদিনের সংবাদ পত্রিকার মংক্যচিং মারমা, দপ্তর সম্পাদক দৈনিক বাংলার মোস্তাক মোর্শেদ ইমন, কোষাধ্যক্ষ দৈনিক বাংলাদেশ কন্ঠ'র সাকিব আসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দ্যা মিরর অব বাংলাদেশ পত্রিকার যায়িদ বিন ফিরোজ, নারী বিষয়ক সম্পাদক চ্যানেল আই এর সাদিয়া আফরিন অমিন্তা।

 

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের ইবি প্রতিনিধি ওয়াসিফ আল আবরার, দৈনিক আজকালের খবরের রবিউল আলম, দৈনিক বাংলাদেশের আলোর ফারহানা ইয়াসমিন, দৈনিক তৃতীয় মাত্রার ওয়াসিফুর রহমান এবং বার্তা২৪ এর নূর ই আলম।

 

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সামি আল সাদ আওন বলেন, আমাকে এই পদে যোগ্য মনে করায় রিপোর্টার্স ইউনিটির সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কলম সৈনিক হিসেবে সংগঠনের সবাইকে সাথে নিয়ে সততা ও নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার চেষ্টা করবো। সংগঠনের ভাবমূর্তি যাতে অক্ষুণ্ন থাকে এবং সকলকে সাথে নিয়ে একসাথে কাজ করতে পারি সর্বোচ্চটুকু দিয়ে সেই চেষ্টা চালিয়ে যাবো।

 

নবনির্বাচিত সভাপতি শাহীন আলম বলেন, সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর নতুন পথচলার সূচনা হয়েছে। আমরা চেষ্টা করবো যেন সবার মাঝে প্রতিযোগিতা থাকলেও কখনো প্রতিদ্বন্দ্বীতা না থাকে। ভ্রাতৃত্ব বজায় রেখে সবার সাথে মিলেমিশে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এজন্য সকলের সহযোগীতা প্রত্যাশা করছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।