Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ইবি ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান

admin • 26 Jan 2023, 07:17 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ইবি ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের অন্যতম সুসংগঠিত হল ইউনিট লালন শাহ হল ছাত্রলীগ কর্তৃক "ক্যাম্পাস ক্লিনিং অভিযান" এর প্রথম অভিযানে ক্যাম্পাসের ক্রীকেট মাঠ পরিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় সংলগ্ন ক্রিকেট মাঠ পুরোপুরি পরিষ্কার করা হয়।

হল ইউনিট সূত্রে জানা যায়, ক্রিকেট মাঠে পড়ে থাকা পরিত্যক্ত খাবারের প্যাকেট, পলিথিন, কাগজ'সহ সকল অযাচিত আবর্জনা বস্তাবন্দি করেছে ইউনিটের কর্মীরা। এর মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইউনিটের গৃহীত নানা কর্মসূচির প্রথম কার্যক্রম "ক্যাম্পাস ক্লিনিং অভিযান" এর প্রথম কার্যক্রম সফলভাবে পরিচালনা করেছে।

এসময় ছাত্রলীগ কর্মী ফাহিম ফয়সাল প্রত্যাশা করে বলেন, এ কাজের মাধ্যমে ইবি ছাত্রলীগ এর প্রতিটি ইউনিট এরকম গঠনমূলক কাজে এগিয়ে আসবে এবং এরই মাধ্যমে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সারা বাংলাদেশে ছাত্রলীগের রোল মডেল হিসেবে কাজ করবে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ছাত্রলীগ বরাবর ই সৃজনশীল আর শিক্ষার্থীবান্ধব কাজ করে থাকে। আমাদের খেলার মাঠ যখন আবর্জনায় পূর্ন হয়ে বসা বা খেলার অনুপোযোগী তখন ইবি শাখা ছাত্রলীগের নির্দেশনায় লালন শাহ হল শাখা ছাত্রলীগ এর নেতাকর্মীরা এই ক্লিন ক্যাম্পাস কর্মসূচি বাস্তবায়ন করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।