Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
ক্যাম্পাস

ইবি ক্যাপের নবীণবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ইবি ক্যাপের নবীণবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) সামাজিক সচেতনতামূলক সংগঠন ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেনের (ক্যাপ) নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ জুলাই) বেলা ১১ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এসময় নবীনদের ফুল দিয়ে বরণ এবং প্রবীণদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

এসময় সিদওয়ানুল হকের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফিরোজ আল মামুন, ক্যাপের প্রধান উপদেষ্টা ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাম্মী আক্তার, ক্যাপ কেন্দ্রীয় কমিটির আইটি সম্পাদক রিয়াদুস সালেহীন, ক্যাপের ইয়ুথ অ্যাডভাইজার আবদুল্লাহ আল মাহাদী, ক্যাপের সভাপতি রাবেয়া রাবু।

এছাড়াও উপস্থিত ছিলেন ক্যাপ কুষ্টিয়া জোনের সাবেক সভাপতি ফয়সাল মাহব্বত, সাবেক সাধারণ সম্পাদক মরিয়ম নেসা মিম ও নাজনীন সুলতানা মেঘ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, নারীদের ক্যানসার সচেতনতা সৃষ্টিকারী সংগঠন ‘ক্যাপ’ ২০১৫ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) থেকে যাত্রা শুরু করে। বর্তমানে দেশের ৫টি অঞ্চলে স্তন ক্যানসার এবং জরায়ু মুখের ক্যানসার নিয়ে কাজ করে এই সংগঠনটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।