Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ইবির প্রধান ফটকে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

admin • 07 May 2023, 08:03 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ইবির প্রধান ফটকে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)’তে দীর্ঘদিন ধরে হলের নানা পরিসেবা না পেয়ে ক্ষুব্ধ হয়ে হলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে শহীদ জিয়াউর রহমান হলের প্রায় অর্ধশত সাধারণ শিক্ষার্থী।

 

রবিবার (০৭ মে) সকাল ১২টা থেকে হল গেটে অবস্থান নেন তারা। এর আগে হল প্রভোস্টের সাথে মুঠোফোনে শিক্ষার্থীদের এসব বিষয় নিয়ে কথা হলে তিনি আশানুরূপ সমাধান না দিয়ে উল্টো ফান্ড সংকট উল্লেখ করেন। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হলে আন্দোলনে নামে।

 

এসময় ‘বেতন-ভাতা সবই হয়, কাজের বেলায় ফান্ড নাই’ হলের নিরাপত্তা নিশ্চিত করুন, ডাইনিং এর খাবারের মান বৃদ্ধি করুন, ওয়াইফাই এর স্থায়ী সমাধান চাই, হলের পরিচ্ছন্নতা নিশ্চিত করুন, ‘সাধারণ শিক্ষার্থীদের কথার কোন ভিত্তি নেই’ -হল প্রভোস্ট, প্রমূখ প্লেকার্ড ও স্লোগানে উত্তপ্ত হয় ফটক প্রাঙ্গন।

 

হলের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন নানা সমস্যায় জর্জরিত হলে নেই তেমন কোন সংস্কারকাজ। এছাড়াও পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেট জরুরী হলেও হলের ওয়াই-ফাই এর করুণ দশা প্রভোস্টকে একাধিকবার অবহিত করলেও মেলেনি কাঙ্ক্ষিত সেবা। নিয়ে ক্ষুব্ধ প্রায় অর্ধশত শিক্ষার্থী।

 

হলটির শিক্ষার্থী শাহিন আলম জানান, আমরা সাধারণ শিক্ষার্থীরা এসব সমস্যা গুলো নিয়ে বারংবার হল কতৃপক্ষের সাথে কথা বললেও দৃশ্যমান কোন সমাধান হয়নি।

 

এবিষয়ে হলটির ডেপুটি রেজিস্ট্রার তারিক উদ্দিন আহমেদ বলেন, ইন্টারনেট সংযোগ ডিভাইসের মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছে, এ মুহূর্তে আমাদের বাজেট সংকট থাকায় এই সমস্যার উপযুক্ত সমাধান করতে অপারগ।

 

এপ্রসঙ্গে হলের প্রভোস্ট আব্দুল জলিল পাঠানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে প্রভোস্ট কল রিসিভ করে’নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।